Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জগন্নাথপুরে বেহাল সড়ক নিয়ে রশি টানাটানি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:14:47 am, Sunday, 18 July 2021
  • 264 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে বেহাল সড়ক নিয়ে রশি টানাটানি

নিকেশ বৈদ্য

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রাম এলাকায় মাত্র আধা কিলোমিটার সড়কের বেহাল দশার কারণে জন ভোগান্তি চরমে পৌছেছে। এছাড়া মন্দা হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। তাই ভাঙ্গাচোরা সড়ক মেরামতের দাবি এখন জোরালো হয়ে উঠেছে।
জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের হাবিবনগর থেকে ঘোষগাঁও সেতু পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য অটোমিল, কলকারখানা সহ বাসা-বাড়ি। গত প্রায় ৭ বছর ধরে সড়কটি ভাঙতে ভাঙতে বেহাল দশায় পরিণত হয়েছে।
১৭ জুলাই শনিবার সরজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। তবে অতীতে মিল ও কলকারখানার মালিকরা মিলে অনেকবার মেরামত কাজ করেছেন বলে মিল মালিকরা জানান। তবুও সড়কটি রক্ষা করা যাচ্ছে না। এমতাবস্থায় ভাঙ্গাচোরা সড়কটি মেরামতের দাবি এখন জোরালো হয়ে উঠেছে।
এদিকে-সড়কের মালিকানা নিয়ে এলজিইডি ও পৌরসভার মধ্যে চলছে রশি টানাটানি। তাই কবে সড়কের মেরামত কাজ হবে কেউ জানেন না। যে কারণে ভূক্তভোগী জনতা রীতিমতো নিরাশ হয়ে পড়েছেন।
এ সময় অটোমিল মালিক ছালিকুর রহমান, ওয়াহিদ খান ও আমির হোসেন বলেন, সড়কের করুণ দশার কারণে গাড়ি চলাচল করতে চায় না। এতে আমাদের ব্যবসা-বাণিজ্য মন্দা হয়ে গেছে। অতীতে অনেকবার আমরা ব্যক্তি উদ্যোগে মেরামত কাজ করেছি। তাতেও সড়কটি রক্ষা করা যাচ্ছে না। তাই জনস্বার্থে জরুরী ভিত্তিতে সড়কটি মেরামত করতে তারা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
ধান ব্যবসায়ী আবদুল ওয়াদুদ বলেন, আমরা এসব মিলে ধান বিক্রি করতে চাইলেও সড়কের বেহাল দশার কারণে আসতে পারি না। যে কারণে বাধ্য হয়ে অন্য এলাকার মিলে নিয়ে বিক্রি করি। পথচারীরা জানান, সড়কটির করুণ দশার কারণে এখানে গাড়ি তো দুরের কথা রিকশাও আসতে চায় না। তাই বাধ্য হয়ে আমাদের হেঁটে চলাচল করতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, সড়কের একাংশ পৌরসভার। বাকি অংশ মেরামতের প্রক্রিয়া চলছে। তবে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, এ সড়কটি এলজিইডির। সুতরাং পুরো সড়কটি তাদেরকে মেরামত করতে হবে। 

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জগন্নাথপুরে বেহাল সড়ক নিয়ে রশি টানাটানি

আপডেট সময় : 12:14:47 am, Sunday, 18 July 2021