রূপগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়িক কার্যক্রমের জন্য ডাচ্ - বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। বুধবার দুপুরে গাউছিয়া সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়ৎ প্রাঙ্গনে ব্যাংকের শুভ উদ্ভোদন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাকান্দাঈল ইউপি চেয়ারম্যান মন্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার ডাচ্ - বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং , ঢাকা ১ এবং ৪ অঞ্চল- মোহাম্মদ ওয়াজেদ আলী। নারায়ণগঞ্জ এরিয়া ম্যানেজার মো: জহিরুল ইসলাম, সেলস ম্যানেজার মো: আলমগীর মিয়া, জনাব মোহাম্মদ হোসেন, মো: বাদশা মিয়া ও প্রমুখ।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ডা: মজিবুর রহমান। ডাচ্ - বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্ভোদন পরে কেক ও মিষ্টি বিতরন করা হয়েছে। এতে করে ব্যবসায়িকদের মাঝে আনন্দ বিরাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮