Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

আমি টাকা-পয়সার জন্য রাজনীতি করি না – পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:11 pm, Saturday, 2 October 2021
  • 215 বার পড়া হয়েছে

আমি টাকা-পয়সার জন্য রাজনীতি করি না - পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আমরা আগে পরাধীন থাকায় পিছিয়ে ছিলাম। এখন আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা আর কারো গোলাম হতে চাই না। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। এ জন্য নারী-পুরুষ মিলে কর্ম করতে হবে। কাজে কোন বাধা নেই। তবে নারীদের অবশ্যই সামাজিকতা বজায় রেখে কাজ করতে হবে। আমরা সবাই মিলে কর্মতৎপর হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, অহেতুক আমার বিরুদ্ধে বদনাম দেয়া হচ্ছে। অথচ আমি কোন দোষ করিনি। তবুও বদনাম সহ্য করতে হচ্ছে। আমি নাকি সব উন্নয়ন শান্তিগঞ্জে করছি। প্রকৃত বিষয় হচ্ছে অবকাটামো দিক থেকে শান্তিগঞ্জের অবস্থান ভাল হওয়ায় প্রকৌশলীদের পরামর্শে শান্তিগঞ্জে উন্নয়ন হচ্ছে। এতে আমার কোন দোষ নেই। বর্তমানে চারলেন রেলপথ ও সুনামগঞ্জে উড়াল সেতুর কাজ প্রক্রিয়াধীন। এতেও বাধা দেয়া হচ্ছে। তিনি বিরোধীদের ইঙ্গিত করে বলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আর বাধা দিবেন না। উন্নয়ন কাজে সহযোগিতা করুন। এখন যদি এসব উন্নয়ন না করতে পারি, তাহলে আগামী ৫০ বছরেও হবে কিনা সন্দেহ আছে।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পড়াশোনা করো। ভাল মানুষ হও। তবে বিপথগামী হবে না। বাল্য বিবাহ থেকে সাবধান থাকবে। তিনি শিক্ষার উন্নয়ন নিয়ে বলেন, আমরা স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে আন্তরিক ভাবে কাজ করছি। এরই ধারাবহিকতায় সৈয়দপুর-সৈয়দিয়া শামছিয়া প্রাচীন মাদ্রাসায় ৫ তলা ও হলিয়ারপাড়া মাদ্রাসায় আরেকটি ৫ তলা নতুন ভবন নির্মাণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন মন্ত্রী।
জনতার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা সব সময় আমাদের কাছে উন্নয়ন চান। আমরাও আপনাদের কাছে নৌকা প্রতীকে ভোট চাই। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। বিএনপি বা আর কেউ একটি বাঁশের সাঁকোও দিতে পারেনি। তিনি নিজ আত্ম-বিশ্বাস নিয়ে বলেন, আমি টাকা-পয়সার জন্য রাজনীতি করি না। শুধু আপনাদের সেবা করতে চাই।
২ অক্টোবর শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসায় নব-নির্মিত সৈয়দ দুলাল আইসিটি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, সিলেট ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মহসিন আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। প্রবীণ মুরব্বি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন সৈয়দ দুলাল আইসিটি ভবন দাতা নব-নির্বাচিত সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য গীতিকবি সৈয়দ দুলাল আহমদ। বক্তব্য রাখেন হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ। সভায় সৈয়দ দুলালের কণ্ঠে গাওয়া সোনার বাংলা গান ও শাহেদ নিজামের গাওয়া দেশাত্ববোধক গানে সবাইকে মুগ্ধ করেছে। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র আরমান। এছাড়া সভায় অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় মন্ত্রীর একান্ত সচিব হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আবদুর রহমান, আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান্নুর, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফখরুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি সহ দলীয় নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

আমি টাকা-পয়সার জন্য রাজনীতি করি না – পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

আপডেট সময় : 07:40:11 pm, Saturday, 2 October 2021