
জুরাইস ইসলাম ,মেহেরপুর।।
মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে দুর্বৃত্তদের দেয়া ভয়াবহ আগুনে এক প্রবাসীর বাড়ির আসবাপত্রসহ নগদ টাকা পুড়ে ছাই হয়েছে। রোববার গভীর রাতে এ আগ্নীকান্ডের ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী সোনিয়া জানান, তার স্বামী আলামীন তিন বছর যাবত সৌদি আরবে থাকেন। এ সুযোগে প্রতিবেশি দেবর তাকে নানাভাবে কু প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় রোববার সন্ধ্যায় তাকে মারধর করে এবং হুমকি দিয়ে যায়। পরে গভীর রাতে ঘরে আগুন লাগায়। আগুনে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে আগুন দেয়া হয়েছে বলেও দাবী করেছেন প্রবাসীর স্ত্রী। বামন্দী ফায়ার সার্ভিসের একটি টীম ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ পাঁচলাখ টাকা ও অন্যান্য মালামালসহ ভষ্মিভুত হয়।
প্রতিবেশী ছহিউদ্দীনের স্ত্রী রাশিদা খাতুন জানান, গভীর রাতে ঘুম থেকে জেগে আলামীনের ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার দেন এবং সবাইকে ঘুম থেকে ডেকে তুলে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে প্রতিবেশি দেবর বিষয়টি উদ্দেশ্য পণোদিত ভঅবে ফাঁসানো হচ্ছে বলে দাবী করেন।
বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসাহাক আলী জানান, গভীর রাতে আগুনের ঘটনার সংবাদ পেয়ে সেখানে যায়। ঘন্টা ব্যাপী প্রচেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে এ আগুণের সুত্রপাত তা জানা সম্ভব হয়নি।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, আগুনের ঘটনায় ওই গৃহবধু একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

















