Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রাঙ্গুনিয়ায় ভালবেসে বিয়ে করে স্ত্রীকে খুন, ৪ বছর পর স্বামীর ফাঁসি আদেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:33:32 am, Tuesday, 9 November 2021
  • 238 বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ভালবেসে বিয়ে করে স্ত্রীকে খুন, ৪ বছর পর স্বামীর ফাঁসি আদেশ

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রুমি বড়ুয়া নামের এক স্কুল শিক্ষিকা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রিন্টু বড়ুয়াকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত ৫ম জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত রিন্টু বড়ুয়া (৪১) রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ডা. কমল কান্তি বড়ুয়ার ছেলে। তার স্ত্রী রুমি বড়ুয়া ছিলেন বান্দরবন জেলার একটি স্কুলের শিক্ষিকা।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত ৫ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রতন চক্রবর্তী।

তিনি বলেন, ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি রিন্টু ও রুমির বিয়ে হয়। প্রথমে তাদের দাম্পত্য জীবন ভালো চললেও পরে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। একপর্যায়ে রুমিকে মারধর করা শুরু হয়।

জানা যায়, ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন রিন্টু বড়ুয়া ভালোবেসে বিয়ে করেছিলেন রুমি বড়ুয়াকে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভালোভাবে চললেও পরে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হতে শুরু করে। ছোট সেই মতদ্বৈততা রূপ নেয় ঝগড়ায়। এক পর্যায়ে স্ত্রী রুমিকে মারধর শুরু করে স্বামী রিন্টু। পরে ২০১৭ সালের ১৩ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে পরিকল্পনা অনুযায়ী রুমিকে ছাদে বেড়াতে নিয়ে যায় রিন্টু। এরপর অ্যান্টিকাটার দিয়ে রুমির ঘাড়ে বারবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন রিন্টু। হত্যার পরদিন ১৪ আগস্ট রুমির ভাই মনোজ কান্তি বড়ুয়া বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৭ আগস্ট ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রিন্টু।

আদালত সূত্র জানায়, রুমী বড়ুয়া বান্দরবন স্কুলে ও রিন্টু বড়ুয়া সেনবাহিনীতে চাকরি করায় দুইজনে বান্দরবানে থাকতেন। ঘটনার সময় (২০১৭ সালের ১৩ আগস্ট) তারা বেড়াতে রাঙ্গুনিয়ার নিজ গ্রামে বেতাগীতে এসেছিলেন। ঘটনার দিনে রাতে স্বামী-স্ত্রী দুইজনে মিলে নিজ বাড়ির ছাদে আড্ডা দিচ্ছেলেন। এসময় রুমী বড়ুয়া মোবাইল গেমস খেলছিলেন। একপর্যাযে স্বামী রিন্টু বড়ুয়া ছুরি দিয়ে গলার আঘাত করে স্ত্রীকে হত্যা করে।

এদিকে আজ সোমবার (৮ নভেম্বর) খুনের দীর্ঘ ৪ বছর পর ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রিন্টু বড়ুয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রাঙ্গুনিয়ায় ভালবেসে বিয়ে করে স্ত্রীকে খুন, ৪ বছর পর স্বামীর ফাঁসি আদেশ

আপডেট সময় : 01:33:32 am, Tuesday, 9 November 2021