
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নে ইতিহাসে প্রসিদ্ধ ১২ ভূঁইয়াদের অন্যতম ঈশা খার সমাধি ক্ষেত্রের সংস্কার-পরবর্তী ভবনের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম,কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিক ।
উল্লেখ্য, ইতিহাসবেত্তা ব্র্যাডলি বাটে৫র c রোমান্স অব এন ইস্টার্ন ক্যাপিটাল৫ ১৯০৬ সালে প্রকাশিত গ্রন্থের ৬২নং পাতায় বিখ্যাত ১২ ভূঁইয়ার মধ্যে সর্ব প্রসিদ্ধ ঈশা খার সমাধি বর্তমান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে ভঅবস্থিত মর্মে উল্লেখ পাওয়া যায়।

















