Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ভাসানচরে রোহিঙ্গাদের খোঁজখবর নেন জাতিসংঘের স্পেশাল টিম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:15:31 pm, Friday, 3 December 2021
  • 144 বার পড়া হয়েছে

ভাসানচরে রোহিঙ্গাদের খোঁজখবর নেন জাতিসংঘের স্পেশাল টিম

নোয়াখালী প্রতিনিধি।।

রোহিঙ্গা ব্যবস্থাপনায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে এসেছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের আরও একটি দল। এটি জাতিসংঘের স্পেশাল টিম হিসেবেই চিহ্নিত।

শুক্রবার ওই টিমের সদস্যরা ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ইউএনএইচসিআরের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধানের নেতৃত্ব ১৩ সদস্যের দলটি চট্টগ্রাম থেকে ভাসানচরে এসে পৌঁছায়। এ নিয়ে ভাসানচরে বর্তমানে জাতিসংঘের ৩৭ জন কর্মকর্তার অবস্থান রয়েছে।
এদিকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা ভাসানচরে আসতে থাকায় বাংলাদেশের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
ভাসানচর আশ্রয়ন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কমান্ডার আনোয়ারুল কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভাসনচরমুখী নৌবাহিনীর জাহাজ ডলফিন তখনও কূল থেকে কিছুটা দূরে। তারপরেও পল্টুনে দাঁড়িয়ে হাত নেড়ে জাহাজে থাকা কর্মকর্তাদের স্বাগত জানান আগে থেকে অবস্থানরত কর্মকর্তারা। জাহাজ ঘাটে নোঙর করতেই একে একে নেমে আসেন ১৩ সদস্যের পুরো দল। আর তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করেন নৌ বাহিনীর কর্মকর্তারা। এ দলে রয়েছেন ইউএনএইচসিআর-এর ১২ জন এবং বাকি ১ জন ডব্লিউএফপির।
২০২০ সালের ৩ ডিসেম্বর থেকে রোহিঙ্গারা ভাসানচরমুখী হলেও জাতিসংঘের কোনো তৎপরতা ছিল না। পরবর্তীতে সরকারের সাথে চুক্তির পর গত ১ নভেম্বর ভাসানচরে আসে ২১ সদস্যের জাতিসংঘের প্রথম দলটি। বিদেশি বিভিন্ন মিশনের সদস্যরা আসায় নিরাপত্তাও জোরদার করা হচ্ছে ভাসানচরে। বৃহস্পতিবারই নিরাপত্তার বহরে যুক্ত হয়েছেন শতাধিক আনসার এবং এপিবিএন সদস্য।
দ্বিতীয় পর্যায়ে সাত দফায় ১৯ হাজার রোহিঙ্গাকে আনা হয়েছে ভাসানচরে। আরও ৮০ হাজার রোহিঙ্গাকে পর্যায়ক্রমে ভাসানচরে আনা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ভাসানচরে রোহিঙ্গাদের খোঁজখবর নেন জাতিসংঘের স্পেশাল টিম

আপডেট সময় : 07:15:31 pm, Friday, 3 December 2021