মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর মহানগরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে দুই শিশু-সন্তানের লাশ ও মাকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। দুই সন্তানকে হত্যার পর মা নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে পুলিশ ধারণা করছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর মুক্তারটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর মধ্যে একটি ৪ বছর বয়সী ছেলে এবং আরেকটি সাত মাস বয়সী মেয়ে। তারা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বয় আলমপুর গ্রামের বিল্লাল হোসেনের সন্তান। গাজীপুরে ওই এলাকায় ভাড়া বাসায় থেকে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করেন। বিদ্যালের স্ত্রী লিজা বেগমকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, তিন মাস আগে ওই এলাকার নাসরিন মঞ্জিলের সামসুল হকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়ায় ওঠেন বিয়াল হোসেন। দুই দিন আগে তিনি গ্রামের বাড়ি কুমিল্লা থেকে স্ত্রী এবং দুই শিশু সন্তানকে ভাড়া বাসায় নিয়ে আসেন। শনিবার সন্ধ্যার কিছু পর বিল্লাল দোকানে যান শিশুদের খাবার আনার জন্য। এ সময় তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে তার দুই শিশুকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।
প্রতিবেশী জাাজকির হাসান জানান, বিল্লাল বাসায় ফিরে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে বাড়িওয়ালা ও আশপাশের লোকদের ডাক দিলে তারা জানালা দিয়ে তিনজনকে বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে দরজা ভেঙে দুই শিশুকে মৃত এবং তাদের মাকে অজ্ঞান অবস্থায় পান। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন এবং তাদের মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮