Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

মসজিদের নামে টাকা আদায় করা হলেও রশিদ দেওয়া হয়না সব টাকা সাব-রেজিস্ট্রারের পকেটে

  • Reporter Name
  • আপডেট সময় : 11:57:49 pm, Saturday, 25 December 2021
  • 161 বার পড়া হয়েছে

মসজিদের নামে টাকা আদায় করা হলেও রশিদ দেওয়া হয়না সব টাকা সাব-রেজিস্ট্রারের পকেটে

মেহেরপুর প্রতিনিধি।।

মসজিদের নামে টাকা আদায় করা হলেও রশিদ দেওয়া হয়না দাতাদের। চলতি বছরে মসজিদের নামে প্রায় সাড়ে সাত লাখ টাকা আদায় করা হলেও মসজিদ কর্তৃপক্ষ টাকা পেয়েছেন মাত্র ১৫ হাজার। সেবা গ্রহিতারা টাকা দেওয়ার কথা জানালেও, মসজিদের নামে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেন সাব-রেজিস্ট্রার।

মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্র অফিসে জমি রেজিস্ট্রি করতে আসে ক্রেতা-বিক্রেতা। এই জমি রেজিস্ট্রি সম্পন্ন করার শেষ ধাপে দলিলে আঙ্গুলের ছাপ দিতে হয়। আঙ্গুলের ছাপ দেওয়ার আগেই বলা হয় এক শত টাকা দেন। কিসের টাকা জানতে চাইলে বলা হয় মসজিদের টাকা। সাধারণ মানুষ টাকা দিলেও মসজিদ কর্তৃপক্ষ সেই টাকার শিকেভাগও পায় না বলে অভিযোগ রয়েছে।

দৈনিক আজকের বাংলাকে জানান, জানুয়ারী-২০২১ হতে অক্টোবর-২০২১ পর্যন্ত মোট দলিল রেজিস্ট্রি হয়েছে ৭ হাজার ৪ শত ৩৭ টি। রেজিস্ট্রিকৃত জমির দলিলে আঙ্গুলের ছাপ দিতে দলিল প্রতি এক শত টাকা নেওয়া হয়। সে অনুযায়ী জানুয়ারী-২০২১ হতে অক্টোবর-২০২১ পর্যন্ত ৭ লাখ ৪৩ হাজার ৭ শত টাকা মসজিদ ফান্ডে জমা হওয়ার কথা থাকলেও। জানুয়ারী হতে অক্টোবর পর্যন্ত মসজিদ ফান্ডে জমা হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের হিসাব অনুযায়ী

জমি রেজিস্ট্রি করতে আসা বিক্রেতা এ উপজেলার বামুন্দি গ্রামের শাহা আলম বলেন, টিপ-ছাপ দেওয়ার আগেই টাকা দেওয়ার বিষয়টি জানিয়ে বলেন, উপজেলা মসজিদের জন্য এক শত টাকা চাইলো তাই এক শত টাকা দিয়েছি। একই কথা জানালেন দেবীপুর গ্রামের রফিকুল ইসলাম, এছাড়াও ইতোপূর্বে জমি রেজিস্ট্র করা চরগোয়াল গ্রামের শাহিনুর ইসলাম, এবং তোফাজ্জেল হোসেন বলেন টিপ-ছাপ দেওয়ার আগে টাকা না দিলে সে দলিলে কোন ভাবেই টিপ-ছাপ দিতে দেওয়া হয়না। টাকা না দিয়ে কোন ভাবেই আসার সুযোগ নেই।

গাংনী উপজেলা পরিষদ জামে মসজিদের ফান্ডে সাব-রেজিস্ট্রি অফিস কত টাকা দিয়েছে জানতে চাইলে ঈমাম ইলিয়াস হোসেন জানান, জানুয়ারী-২১ থেকে অক্টোবর পর্যন্ত ১৫ হাজার টাকা পেয়েছি সাব-রেজিস্ট্র অফিস থেকে। ইতোপুর্বে মসজিদের রশিদে টাকা নেওয়া হতো এই সাব-রেজিস্ট্রার আসার পর রশিদ ফিরিয়ে দিয়েছে তাই আমরাও আর গুরুত্ব দেই না।

টাকা নিলেও মসজিদের নামে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে সাব-রেজিস্টার মাহফুজ রানা বলেন, এখানে মসজিদের নামে কোন টাকা নেওয়া হয়না। আগে মসজিদের রশিদে টাকা নেওয়া হতো। আমি আসার পর থেকে মসজিদের নামে কোন টাকা নেওয়া হয়না। তবে এক শত টাকা নেওয়া হয় সুইপার ও অফিসের আয়ার বেতন এবং টয়লেট পরিস্কারের সরঞ্জাম(হারপিক, সাবান) কেনার জন্যই । সবাই টাকা দেয়না, ৩০% মানুষ টাকা দেয়।
জেলা রেজিস্টার সাইফুল ইসলাম বলেন, মসজিদের নামে টাকা তুলে নিজের খরচ চালাচ্ছে এরকম অভিযোগ আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

মসজিদের নামে টাকা আদায় করা হলেও রশিদ দেওয়া হয়না সব টাকা সাব-রেজিস্ট্রারের পকেটে

আপডেট সময় : 11:57:49 pm, Saturday, 25 December 2021