Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নীলফামারীতে কৃষি কাজে পুরুষের সমান কাজ করেও মজুরি কম নারীদের

  • Reporter Name
  • আপডেট সময় : 11:13:34 pm, Saturday, 12 February 2022
  • 215 বার পড়া হয়েছে

নীলফামারীতে কৃষি কাজে পুরুষের সমান কাজ করেও মজুরি কম নারীদের

আমিরুল হক,

নীলফামারী জেলা প্রতিনিধি ।।

কৃষি প্রধান জেলা উত্তরাঞ্চলের নীলফামারী। বৃটিশ আমলে নীলচাষে সমৃদ্ধ ছিল এ অঞ্চল। এই নীলচাষকে কেন্দ্র করে জেলা নামকরন নীলফামারী। সে সময় থেকে পুরুষের পাশাপাশি নারীরাও কৃষি কাজে সমানতালে অংশ গ্রহণ করে আসছে। বীজ রোপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত তাঁরা সব কাজেই করে। কিন্তু পুরুষর তুলনায় নারীদের দেয়া হয় কম মজুরি। সমান কাজ করেও নারী শ্রমিকরা পান কম মজুরি। যেখানে পুরুষ ৩০০ টাকা মজুরি পেলে নারী শ্রমিক পায় ২০০ টাকা।
সরেজমিন ঘুরে দেখা যায়, জেলার সদর উপজেলার কুন্দপুকুর, ইটখোলা, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, জলঢাকা উপজেলার মীরগঞ্জ, কৈমারি, শৌলামারির ও কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলের মাঠে নারী কৃষি শ্রমিকরা কাজ করছে। এদের অধিকাংশ পরিত্যক্তা, বিধবা ও অসচ্ছল পরিবারের নারীরাই নিজের ও সন্তানের মুখে খাবার তুলে দেয়া, চিকিৎসা ও পড়াশোনার খরচের যোগাতে কাজ করছেন। শ্রম বিক্রি করতে গেলে অভাবী এসব নারীদের ন্যায্য মজুরি না দিয়ে, স্বল্প মজুরিতেই কাজ করিয়ে নিচ্ছেন ভূমালিকরা। পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকের চাহিদা দিন দিন বৃদ্ধি পেলেও বাড়ছে না তাদের মজুরি। ফলে বঞ্চিত হচ্ছেন এসব শ্রমজীবি নারীরা।

সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কৃষি শ্রমিক শেফালী রানী (৪০) স্কুলপকড়ুয়া দুই ছেলে মা। বড় ছেলের বয়স ৫ বছর আর ছোট ছেলের বয়স যখন দেড় বছর তখনেই স্বামী ছেড়ে চলেগেছে। বিয়ে করেছে আরেক মহিলাকে। পুরো সংসারের হাল তাঁর কাঁধেই। কোন উপায় না পেয়ে ক্ষেতে দিনমজুরের কাজ করে সংসার চালানোর সিদ্ধান্ত নেন তিনি।
শেফালী রানী জানান, সকাল সাড়ে ৮টায় মাঠে চলে আসি। বেলা ৪টা পর্যন্ত আলু ক্ষেতে কাজ করি। মজুরি পাই ২০০ টাকা। পুরুষের সাথে একই জমিতে সমান কাজ করি। মজুরির বেলায় কম পাই। কিন্তু কিছু বলি না। সব নারী কম মজুরি পায়। কাজের সুযোগ পাচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার।

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ভূমালিক মো. ফিরোজ সরকার বলেন, পুরুষ কৃষি শ্রমিকের তুলনায় নারী শ্রমিক সস্তা। তাছাড়া পুরুষ শ্রমিকরা বিশেষ করে ধান কাটার সময় বেশি মজুরির লোভে দক্ষিনাঞ্চলে চলে যায়। ফসল ঘরে তোলার সময় এদের সহজে পাওয়াও যায় না। কিন্তু নারী কৃষি শ্রমিকরা তো বাহিরে যেতে পারে না। তাই নারীদের দিয়েই কাজ করাতে হচ্ছে।

নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, নারী শ্রমিকরা কৃষি কাজে পারদর্শী হয়ে উঠলেও এখনো তারা কম মজুরি পাচ্ছেন। অথচ নারী-পুরুষ সবাই সমান। নারী হিসেবে তাদের কম মজুরি দেওয়া এটা ঠিক নয়। যাতে কোনো নারী শ্রমিক মজুরি অধিকার থেকে বঞ্চিত না হয় এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নীলফামারীতে কৃষি কাজে পুরুষের সমান কাজ করেও মজুরি কম নারীদের

আপডেট সময় : 11:13:34 pm, Saturday, 12 February 2022