জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫৮ তম জন্মদিনে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন জগন্নাথপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
এ উপলক্ষে ২০ মার্চ রোববার দলীয় কার্যালয়ে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আবদুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সদস্য আফু মিয়া, কোহিনুর মিয়া, আ.লীগ নেতা জিল্লুর রশীদ লিল, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, আ.লীগ নেতা কলমদর আলী, ছমির আলী, আজমল হোসেন মিঠু, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, রঞ্জু দাস, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, এম শামীম আহমদ, শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সহ-সভাপতি হাবিবুর রহমান জুয়েল, সাইফুল ইসলাম মিনহাজ প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮