Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জগন্নাথপুরে সেই ভাঙনের বাঁধে আবার ধস, এবার বিকল্প বাঁধ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:35:34 pm, Monday, 28 March 2022
  • 159 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে সেই ভাঙনের বাঁধে আবার ধস, এবার বিকল্প বাঁধ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের সেই আলোচিত ঝুঁকিপূর্ণ ভাঙনের অংশ আবারো ধসে গেছে। এ নিয়ে প্রায় ৪০ বার বাঁধ ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় ধসের ঘটনা ঘটেছে ৪ বার। বারবার ধসের ঘটনায় পিআইসি ও শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

বাঁধ রক্ষায় অতিরিক্ত বরাদ্দ দেয়া হলেও কোন কাজ হচ্ছে না। অবশেষে এখানে বাঁধ নির্মাণের আশা ছেড়ে দেয়া হয়। নতুন করে বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।

জানাগেছে, জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের মধ্যস্থানে কলইকাটা নামক স্থানে পাশাপাশি দুইটি গভীর খাদ (ডহর) রয়েছে। এসব ডহরে কমপক্ষে ৪০ থেকে ৬০ ফুট পানি আছে। এ দুই ডহরের মধ্যস্থান দিয়ে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। নলুয়ার হাওর পোল্ডার-১ এলাকার অন্তর্ভূক্ত ১৬ ও ১৭ নং দুইটি পিআইসি কমিটির মাধ্যমে গত ১০ জানুয়ারি থেকে মাটি ভরাট কাজ শুরু হয়।

মাত্র ২৫০ ফুট ভাঙনে বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় ৩২ লাখ ৪৮ হাজার টাকা। এখানে বাঁধ নির্মাণের শুরু থেকেই বেকায়দায় পড়ে যান পিআইসিরা। ভাঙনে মাটি ভরাট করলে তা ধসে যায়। এর পরও গাছের বল্লি ও বাঁশের আড় দিয়ে হাজার হাজার মাটি ভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করা হয়। তাতেও কাজ হয় না। ঠিক এভাবেই দীর্ঘ প্রায় ৩ মাস ধরে দিনরাত কাজ করেও শেষ পর্যন্ত রক্ষা হলো না। অবশেষে ২৮ মার্চ সোমবার আবারো বাঁধ ধসে গেছে। এখানে বাঁধ রক্ষায় দোয়া, মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ সহ অনেক কিছু করা হয়েছে।

এদিকে-এখানে বাঁধ না হলে পুরো নলুয়ার হাওর অরক্ষিত হয়ে যাবে। এখানে বাঁধ না থাকলে বাকি ২৬টি প্রকল্পের বাঁধ কোন কাজে আসবে না। নদীতে পানি আসলেই হাওরে ঢুকে পড়বে। এমন আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েন কৃষকরা। এর মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। নদীতে অল্পঅল্প পানি আসতে শুরু করেছে। তা দেখে কৃষকরা আরো দিশেহারা হয়ে পড়েন। যে কারণে এখানে বাঁধ নির্মাণ নিয়ে প্রশাসন সহ সচেতন মহল তৎপর হয়ে উঠেন। এতে অন্য পিআইসিরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যাতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এখানে বাঁধ নির্মাণ করা যায়।

অবশেষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে হাওরের ফসল রক্ষার স্বার্থে এখানে বিকল্প বাঁধ নির্মাণের উদ্যোগ নেন। ২৮ মার্চ সোমবার থেকে ডহর ঘুরিয়ে বিকল্প বাঁধ নির্মাণের জন্য মাটি কাটা শুরু হয়েছে। সরেজমিনে ১৭নং পিআইসি কমিটির সভাপতি সাজিদুর রহমান খলিল জানান, বিকল্প বাঁধ দ্রæত নির্মাণের জন্য ৩টি এস্কেভেটর মেশিন কাজ করছে। এতে সহযোগিতা করছেন অন্য পিআইসি কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আহমদ আলী ও সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী (এসও) হাসান গাজী জানান, আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এবার বিকল্প বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি, দ্রæত কাজ শেষ হয়ে যাবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জগন্নাথপুরে সেই ভাঙনের বাঁধে আবার ধস, এবার বিকল্প বাঁধ

আপডেট সময় : 07:35:34 pm, Monday, 28 March 2022