
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার শীতাতপ নিয়ন্ত্রিত মাহিমা রেস্টুরেন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবদুল হাই এর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ ও মাহিমা রেস্টুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূইয়া। এতে দোয়া পরিচালনা করেন সাংবাদিক আবদুল ওয়াহিদ।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার এসআই আবদুস শহীদ, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক অমিত দেব, ইয়াকুব মিয়া, হিফজুর রহমান তালুকদার জিয়া, আলী
হোসেন খান, জুয়েল আহমদ, আফজাল মিয়া, রোমান আহমদ, রাহুল মিয়া, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমূখ।

















