মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া - মাওনা আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করেছে এলাকাবাসী। রোববার সকালে উপজেলার হবুরচালা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আরিফুল ইসলাম (৩৫) গাজীপুর জেলার শ্রীপুর থানার পেলাইদ গ্রামের রাজে আলীর পুত্র।
নিহতের পরিবার ও পুলিশ সত্র জানায় , আরিফুল সকালে তার নিজবাড়ি (পেলাইদ) থেকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোড়াই যাওয়ার জন্য রওয়ানা দেন। ফুলবাড়ীয়ার হবুরচালা এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আরিফুল নিহত হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানর ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মহসিন মোল্লা জানান , খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮