বরিশাল ব্যুরো ।।
ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের।
গৌরনদী মডেল থানার এসআই মোঃ খায়রুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর জেলার আদিতাপুর গ্রামের মৃত ধনু কাজীর ছেলে নুরুজ্জামান কাজী (৪৫) ও নাটোর জেলার গুরুদাশপুর থানার কুমারখালী গ্রামের মৃত
রুহুল আমীন মোল্লার ছেলে আতাউর রহমান (৪২)। দক্ষিণ পালরদী গ্রামের ডাঃ সমীর চাকলাদারের বাড়ির বাঁশ বাগানে অভিযানের সময় গ্রেফতারকৃতদের অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ডাকাতির
কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ দেশীয় তৈরি একটি রিভালবার, ধারালো অস্ত্র ও চাইনীজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮