
মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে প্রতিপক্ষের হামলায় দ’ুজন মারাত্মক আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন- ওই গ্রামের পলান পাইকের ছেলে আশরাফুল(৩৭) ও রমজান পাইকের ছেলে হুরমত আলী ওরফে আকালী পাইক।
জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানা গেছে, গ্রামের মাঠে এক একর জমি নিয়ে মক্কেল পাইক গ্রæপের সাথে দ্ব›দ্ব চলে আসছিল।
জমিটি তাদের দখলে থাকলে মক্কেল পাইক গ্রæপের লোকজন মাস তিনেক আগে জবর দখল করে। ওই জমি চাষ করতে গেলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাদেরকে আহত করে।
স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
গাংনী উপজেলঅ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবীর জানান, আহতদের অবস্থা এখন একটু ভাল এবং শঙ্কামুক্ত।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।

















