মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে গাজীপুরে ২৫৪ ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। আগামীকাল মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন।
রোববার জেলা প্রশাসক আনিসুর রহমান সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ২৮৫টি ও দ্বিতীয় পর্যায়ে ২০২টি গৃহ ও জমি উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে গাজীপুরে বরাদ্দপ্রাপ্ত গৃহের সংখ্যা এক হাজার ৩০৮টি। এগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে নির্মিত ২৫৪টি গৃহ আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার হস্তান্তর করা হবে।
এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮