জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাধানাথ দাস (২৪) নামের জিসকা ওষুধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধি আত্মহত্যা করেছেন। তিনি নেত্রকোনা জেলার কালিয়াজুরি থানার যাদবপুর গ্রামের আহল্লাদ দাসের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মাঝপাড়া গ্রামের জমিল মিয়ার বাসায় ভাড়াটে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, ২৫ এপ্রিল রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে রাধানাথ দাস আত্মহত্যা করেন। খবর পেয়ে ২৬ এপ্রিল মঙ্গলবার জগন্নাথপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল, এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই মির্জা শাফায়েত হোসেন ও স্থানীয় পৌর কাউন্সিলর কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। #
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮