Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জগন্নাথপুরে টানা বৃষ্টিতে বাড়ছে পানি, আগাম বন্যার আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:21:25 pm, Thursday, 12 May 2022
  • 163 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে টানা বৃষ্টিতে বাড়ছে পানি, আগাম বন্যার আশঙ্কা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে টানা বৃষ্টিপাতে নদ-নদীর পানি আশঙ্কাজনক ভাবে বেড়ে চলছে। এতে আগাম বন্যার আশঙ্কা বিরাজ করছে।
জানাগেছে, গত এপ্রিলে ঢলের পানিতে জগন্নাথপুরে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হুমকিতে পড়ে যায় হাওরের বোরো ফসল। এ সময় বেড়িবাঁধ রক্ষায় প্রশাসন, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি, পিআইসি কমিটি ও স্থানীয় কৃষক শ্রমিক জনতা অনেক কষ্ট করেছেন। অবশেষে সকলের কষ্ট স্বার্থক হয়েছে। বাম্পার বোরো ধান কৃষকদের গোলায় উঠেছে। এরপরও ছোট কয়েকটি হাওরে পানি ঢুকে কমবেশি ক্ষতি হয়েছে।
এর মধ্যে এপ্রিলের শেষ ও মে মাসের শুরুতে জগন্নাথপুরে পানি কমতে কমতে নদীর তলানিতে এসে যায়। চারদিকে পানির অভাব দেখা দেয়। তবে গত ৩ দিন ধরে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে জগন্নাথপুরে টানা ভারি বৃষ্টিপাত চলছে। মাঝে মধ্যে থামলেও কিছুক্ষণ পর আবার বৃষ্টি হয়। মুশলধারে বৃষ্টিপাতের কারণে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। রীতিমতো ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষ। ছাতা ছাড়া চলার উপায় নেই। এতে হাট-বাজারে কমে গেছে লোক সংখ্যা। তবে ১২ মে বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করেও জীবন-জীবিকার তাগিদে দিনমজুর মানুষ কাজ করতে দেখা যায়।
এদিকে-টানা বৃষ্টিপাতে নলজুর নদী সহ উপজেলার সকল নদ-নদীর পানি আশঙ্কাজনক ভাবে বাড়ছে। গত ৩ দিনে প্রায় ৪ থেকে ৫ ফুট পানি বেড়েছে। এভাবে আরো কয়েক ফুট পানি বেড়ে গেলে জগন্নাথপুরে বন্যা হয়ে যাবে বলে স্থানীয়রা আগাম বন্যার আশঙ্কা করছেন। বন্যা হলে পানিতে রাস্তাঘাট তলিয়ে যাবে। নৌকা ছাড়া কোথাও চলাচল করা যাবে না। গবাদি-পশুর খাদ্য সংকট দেখা দিবে। গোলায় থাকা ধান নিয়ে বিপাকে পড়বেন কৃষকরা। এ রকম অনাকাঙ্খিত নানা ভোগান্তিতে পড়ে যাবেন বন্যা কবলিত নি¤œাঞ্চল এলাকার পানিবন্দি মানুষগুলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জগন্নাথপুরে টানা বৃষ্টিতে বাড়ছে পানি, আগাম বন্যার আশঙ্কা

আপডেট সময় : 08:21:25 pm, Thursday, 12 May 2022