জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর এখন গবাদি পশুর দখলে চলে গেছে। ধান কাটা শেষ হওয়ায় হাওরগুলো পরিত্যক্ত হয়ে পড়েছে। কাটা ধানের ডগা থেকে ডেমি ধান হয়েছে।
এসব ধান গবাদি পশুর জন্য পছন্দের ঘাস। তাই তাজা ঘাস খাওয়ানোর জন্য কৃষকরা হাওরে গরু ছেড়ে দিয়েছেন। যে কারণে হাওরজুড়ে শুধু গরু আর গরু। রীতিমতো গবাদি পশুর দখলে চলে গেছে হাওর।
১৩ মে শুক্রবার স্থানীয় কৃষক ও গরু রাখালদের মধ্যে অনেকে জানান, বিগত প্রায় ২ থেকে ৩ সপ্তাহ আগে হাওরে বোরো ধান কাটা শেষ হয়। এ সময়ের মধ্যে কাটা ধানের ডগা থেকে ডেমি ধান হয়েছে।
তাজা থোড় বা কাচা ডেমি ধান গরুর পছন্দের ঘাস। যে কারণে তাজা ঘাস খাওয়ানোর জন্য হাওরে গরু ছাড়া হয়েছে। তারা আরো জানান, আর বেশি দিন হাওরে গরু ছাড়া যাবে না।
কারণ টানা বৃষ্টিপাতে হাওরে পানি বাড়ছে। বর্তমানেও হাওরের নিচু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এভাবে বৃষ্টিপাত হলে পুরো হাওর তলিয়ে যাবে। হাওর তলিয়ে গেলে গরুকে আর ঘাস খাওয়ানো যাবে না।
তাই হাওর তলিয়ে যাওয়ার আগে যে ক’দিন গরুকে ঘাস খাওয়ানো যায়, তাতেই লাভ। এতে গরু অনেকটা মোটাতাজা হবে। জমিতে ধান থাকলে এভাবে উন্মুক্ত ভাবে হাওরে গরু ছাড়া যায় না। তাই এখন গৃহস্থ ও কৃষকরা রীতিমতো প্রতিযোগিতামূলক ভাবে ঘাস খাওয়ানোর জন্য হাওরে অবাদে গরু ছেড়ে দেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮