মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের টঙ্গীতে স্বামীকে আটকে রেখে এক নারীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে টঙ্গীর টিঅ্যান্ডটি বাজারের রহমান মার্কেটে এক মেসে এ ঘটনা ঘটে।
রোববার এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় ভুক্তভোগী নারী মামলা করেছেন। এতে শফিকুল ইসলাম (৪০) ও ফিরোজ (৩৫) কে আসামি করে মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে দুই আসামি পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী মরকুন এলাকায় তার স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি ওই এলাকার একটি কোম্পানিতে চাকরি করেন। শনিবার ওই নারীর স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যায় শফিকুল ইসলাম। পরে টিঅ্যান্ডটি বাজার এলাকার একটি মেসে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়।
শফিকুলের সহযোগী ফিরোজ এ তথ্য ওই নারীকে গিয়ে জানান। খবর পেয়ে ওই নারী তার স্বামীকে দ্রুত সেখানে যান। এসময় ফিরোজ ওই নারীর স্বামীকে মেসের একটি কক্ষে আটকে রাখেন। পরে শফিকুল ও ফিরোজ ওই নারীকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে রাতভর ধর্ষণ করে। সকালে তাদেরকে সেখানে রেখে ওই দুজন পালিয়ে যায়।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮