Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জগন্নাথপুরে বন্যায় তলিয়ে গেছে রাস্তা ও ঘরবাড়িতে উঠছে পানি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:42:38 pm, Saturday, 21 May 2022
  • 202 বার পড়া হয়েছে

জগন্নাথপুরে বন্যায় তলিয়ে গেছে রাস্তা ও ঘরবাড়িতে উঠছে পানি

নিকেশ বৈদ্য,জগন্নাথপুর সুনামগঞ্জ।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদ-নদী ও হাওরে পানি বেড়েই চলছে। এতে অনেক রাস্তাঘাট, হাট-বাজার ও ঘরবাড়িতে উঠছে পানি। নি¤œাঞ্চলের পানিবন্দি মানুষ দিশেহারা হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চারদিকে ছুটাছুটি করছেন। অনেকে উঁচু স্থানে স্কুল ও আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছেন। আবার অনেকে নিজ ঘরে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করছেন। চারদিকে থৈ থৈ পানি। ঘরে চৌকির উপরে বসবাস। এ যেন সংগ্রামী জীবন। বন্যার পানির সাথে লড়াই করে বেঁচে থাকা। তবুও ছাড়তে চাইছেন না বাড়ি। এমন অনেক দুঃসাহসিক মানুষ রয়েছেন। তবে গবাদিপশু ও গো-খাদ্য নিয়ে তারা বিপাকে পড়েছেন। অনেক স্থানে মৎস্য ফিসারি তলিয়ে চাষ করা মাছ বেরিয়ে গেছে। নিচু এলাকার হাট-বাজারে পানি উঠেছে ও পানিবন্দি মানুষ নৌকাযোগে চলাচল করছেন। সব মিলিয়ে জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি এখনো অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে আরো ২ থেকে ৩ ফুট পানি বাড়লেই অবস্থা ভয়াবহ রূপ নিতে পারে। এমন আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন পানিবন্দি মানুষ।
পানিবন্দিদের মধ্যে অনেকে জানান, গত প্রায় এক সপ্তাহ ধরে জগন্নাথপুরে পানি বাড়ছে। ২১ মে শনিবারও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি যতো বাড়ছে, ততোই মানুষ শঙ্কিত হচ্ছেন। জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর দক্ষিণপাড়া রাস্তায় পানি উঠেছে। জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, পৌর এলাকার বিভিন্ন স্থানে বাড়িঘরে পানি উঠছে। তবে এখনো আশঙ্কাজনক হয়নি। যদিও পৌর কাউন্সিলর কামাল হোসেন জানান, আমার ওয়ার্ড এলাকার কাচিবিলের পাড় সহ কয়েকটি গ্রামের প্রায় ২ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। কলকলিয়া ইউনিয়নের একটি গুচ্ছগ্রামে পানি উঠেছে এবং খাশিলা সরকারি স্কুলে একটি পরিবার আশ্রয় নিয়েছেন। কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া জানান, আশঙ্কাজনক পরিস্থিতি না হলেও মানুষের বাড়ির উঠানে পানি উঠেছে। পাটলি ইউনিয়নের জগন্নাথপুর-পাটলি সড়কের অনেক অংশ তলিয়ে গেছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছেন। চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল জানান, আমার ইউনিয়নের মানুষ কোন অবস্থায় আছেন, তা খোঁজ-খবর নেয়া হচ্ছে। উপজেলার রাণীগঞ্জ বাজারের একাংশে পানি উঠে যাওয়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি বেড়েছে। রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম জানান, আমার ইউনিয়নের রাণীনগর গ্রামের ৫০ থেকে ৬০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান জানান, আমার ইউনিয়নের ৮ থেকে ১০টি গ্রামীণ রাস্তা তলিয়ে গেছে। অনেক মানুষ পানিবন্দি আছেন। এছাড়া পাইলগাঁও ইউনিয়নের নিচু এলাকার রাস্তাঘাট ও বাড়িঘরে পানি উঠেছে বলে স্থানীয়রা জানান। পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী জানান, বন্যার পানি বিপদসীমার উপরে অতিবাহিত হচ্ছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম জানান, এখনো জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি ভালো আছে। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জগন্নাথপুরে বন্যায় তলিয়ে গেছে রাস্তা ও ঘরবাড়িতে উঠছে পানি

আপডেট সময় : 07:42:38 pm, Saturday, 21 May 2022