তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলার পেশাজীবী সংগঠন আলোকিত হোমনা'র উদ্যোগে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার হোমনা উপজেলার পেশাজীবী সংগঠন আলোকিত হোমনা'র উদ্যোগে রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই পুনর্মিলনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হোমনা উপজেলার ব্যবসায়ী,জনপ্রতিনিধি,
রাজনৈতিক নেতৃবৃন্দ,চিকিৎসক,শিক্ষক,
সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবীদের উপস্থিতিতে মিলনায়তনে নতুন এবং পুরাতনের মিলন মেলায় পরিণত হয়।সকাল ১০ টা থেকে রেজিস্ট্রেশন শেষে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোকিত হোমনা'র সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ও অনুষ্ঠানের আযোজন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো.গিয়াস উদ্দিন আহাম্মেদ ও ধন্যবাদ বক্তব্য রাখেন আযোজন কমিটির সদস্য সচিব,সংগঠনের নির্বাহী সদস্য ও ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো.মাহমুদুল হাসান। পরে সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেরে বাংলা কৃষিবিশ্ববিদ্যালয়ের প্রফেসর নুর মোহাম্মদ রহমতউল্লাহ।আলোকিত হোমনা'র নির্বাহী সদস্য উপ-সচিব ও সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো.মোজাম্মেল হক এবং ২০১৬ সালের শ্রেষ্ট স্বর্ণ কিশোরী দিপ্তী চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক দানবীর মো. সিরাজুল ইসলাম,অবসর প্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো.আলী আহম্মদ,নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো.আবদুল হালিম, সংগঠনের সহ সভাপতি বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার (অবঃ) এম অলিউল্লাহ,হোমনা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ,উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড.আজিজুর রহমান মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল,বিশিষ্ট দানবীর সুরাইয়া বেগম,নিলখী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার ছাড়াও সংগঠনের কোষাধ্যক্ষ সোনালী ব্যাংক লিঃ এর সাবেক জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলাম,সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি মো. মাহবুব আলম বিপিএম সেবা,পিপিএম বার, অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান,সদস্য প্রফেসর ড. ফাতেমা হক শিখা,নির্বাহী সদস্য চীপ ইঞ্জিনিয়ার (মেরীন)মো. গোলাম ফারুক,সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক মীর মো. মাসুদুজ্জামান, সদস্য কৃষিবিজ্ঞানী ড. আশিকুর রহমান, প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ, উপ-সচিব মো.মাইন উদ্দিন,সহকারি পুলিশ সুপার এএসপি মো. সফিউল্লাহ, দপ্তর সম্পাদক এ এস আই মো.নজরুল ইসলাম, মো. এমদাদুল হক জসিম,ডা. লুৎফুন্নাহার নিবিড়সহ সংগঠনের সদস্যবৃন্দ এতে বক্তব্য রাখেন।
পরে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে করোনা-যোদ্ধা হিসেবে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।তাঁরা হলেন- হোমনা উপজেলার সাবেক নির্বাহী অফিসার তাপ্তি চাকমা,বর্তমান হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস ছালাম সিকদার,সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.ফজলুল করিম,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল হক সরকার,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু,সহকারি সার্জন ডি. এম এম মাহবুবুর রহমান,ডা. লুৎফুন্নাহার নিবিড়,স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মনিরুজ্জামান টিপু, এস আই মো. সেকান্দর মোল্লা,স্বাস্থ্য সহকারি মো. সফিকুল ইসলাম, ষ্টাফ নার্স সেলিনা ইয়াসমিন,ইউপি সচিব মো.জাহাঙ্গীর আলম,সহকারী ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস, সাঁট- মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো.মোশারফ হোসেন, উদ্যোক্তা উপজেলা ডিজিটাল সেন্টার মো.সাইদুল ইসলাম,প্রতিষ্ঠান সমূহ হলো -হাড়িঁর খোঁজে বাড়ি, আস্থা স্যোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন,হোমনা এনলাইট্রেড প্রোফেশনাল এসোসিয়েশন,আর.জি.সি সামাজিক এবং রক্তদান সংগঠন,হোমনা উপজেলা কোভিড-১৯ ও কাশিপুর তরুন প্রজনন্ম।পরে দুপুরের খাবারের বিতরণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে দেশের কয়েকটি ব্যান্ড দল অংশগ্রহণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮