তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা- কাশিপুর সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় চালক রাহাত (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। আরোহী ফাহিম আহমেদ (১৮) নামের আরেক যুবক আহত হয়েছে। গত শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার ছোট ঘাড়মোড়া ঈদগাহ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত ছোট ঘাড়মোড়া গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ছেলে।আহত ফাহিম একই গ্রামের জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,রাহাত বন্ধুকে নিয়ে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে হোমনা থেকে ছোট ঘারমোড়া যাওয়ার পথে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা শিকার হন ।এতে রাহাত মাথায় মারাত্মক আঘাত পায় ও ফাহিম পায়ের মধ্যে আঘাত পায়।পরে স্থানীয় লোকজন দ্রুত দু'জনকে উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্বতরত ডাক্তার রাহাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে এবং ফাহিমকে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাহাত রোববার রাতে চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।রবিবার সকাল ৮ টায় জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ঘাড়মোড়া ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন,রাহাত মাথায় মারাত্মক জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ফাহিমকে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮