এমপি শাওন
আলী হোসেন রুবেল ভোলা।।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,তৃণমূল আওয়ামীলীগ আজ পুরোপুরি সুসংহত বলেই আওয়ামীলীগ খুব শক্তিশালী এবং আওয়ামীলীগের তৃণমূলের সংগঠন যত শক্তিশালী হবে, দল তত বেশি শক্তিশালী হবে। তৃণমূলকে কোন ভাবেই উপেক্ষা করা চলবে না। তৃণমূলের নিবেদিত আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে সবসময় মূল্যায়ন করতে হবে। রবিবার (২২ মে) আসরবাদ উপজেলার হরিগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের চরভূতা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যের পূর্বে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও কবুতর এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন। চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেনসহ পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮