জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে নাইমা বেগম (২৩) নামের এক যুবতীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার দিঘলবাক গ্রামের মুজিবুর রহমান বেলুর কন্যা।
পুলিশ যুবতীর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানান, ২৪ মে মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজ ঘরের বাথরুমে যুবতী নাইমা বেগমের মৃত্যু দেহ পাওয়া যায়। এ সময় মৃত দেহের গলায় হালকা লালছে দাগ দেখতে পান স্থানীয়রা।
তবে এটি আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে স্থানীয় জনমনে রহস্যের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই শামীম আল মামুন জানান, আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, হৃদরোগে মৃত্যু হতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮