আলী হোসেন রুবেল ভোলা।।
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা
য় সর্বত্র আমরা এই স্লোগানে ভোলার লালমোহন উপজেলা আনসার ও ভিডিপি কতৃক আয়োজিত উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু নুরুন্নবী চৌধুরী শাওন ।
এসময় তিনি বলেন - আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে আসছে। শুধু তাই নয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামও আনসার বাহিনীর রয়েছে গুরুত্বপূর্ন অবদান। বাংলাদেশের যে কয়টি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সে গুলোর মত আনাসার বাহিনীও সুসংগঠিত ও সুশৃঙ্খল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, জেলা কমান্ডেন্ট মোঃ আহসান উল্যাহ, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮