Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

দাউদকান্দিতে স্বর্ণ উদ্ধার,আটক-২

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:29 pm, Thursday, 26 May 2022
  • 116 বার পড়া হয়েছে

দাউদকান্দিতে স্বর্ণ উদ্ধার,আটক-২

তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে ৮০ ভরি ০৫ আনা স্বর্ণ উদ্ধার,আটক হয়েছে ২ জন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সত্য নারায়ন জুয়েলার্সের লুন্ঠিত হওয়া ৮০ ভরি ০৫ আনা স্বর্ণ দাউদকান্দি থেকে উদ্ধার করা হয়েছে।এর সাথে জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন,দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার রাজিব কর্মকার এবং চাদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী এলাকার তপু কর্মকার।
পুলিশ জানায়, মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় হাত পা বাধাঁ অবস্থায় অজ্ঞাত ব্যাক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পুলিশ তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের রঞ্জিত কুড়ির ছেলে অভিজিত কুড়ি বলে জানায় এবং উপজেলার সত্য নারায়ন জুয়েলার্সের কর্মচারী পরিচয় দেয়।অভিজিত কুড়ির বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় নোয়াখালী থেকে গহনা বানানোর জন্য ৮৮ ভরি ০৫ আনা গলানো স্বর্ণ নিয়ে ঢাকার উদ্ধেশ্যে রওনা করে।চৌমহনী নামক স্থানে গেলে ডিবি পুলিশ পরিচয়ে ৫ যুবক তাকে মাইক্রোবাসে তুলে নেয়।পরে মারধর করে তার হাত পা বেধে দাউদকান্দির পুটিয়া এলাকায় গাড়ী থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে সাথে থাকা স্বর্ণ নিয়ে যায়। ঘটনাটি তাৎক্ষনিক জেলা পুলিশ সুপার মহোদয়ক অবগত করা হলে তাঁর নির্দেশে দ্রুত ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ শুরু করি। ভিকটিমের দেয়া তথ্যমতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া থেকে রাজিব কর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাজিব কর্মকার জানায় যে, চাদপুরের মতলব উত্তর উপজেলার জনৈক তপু কর্মকারের নিকট লুন্ঠিত স্বর্ণগুলো রয়েছে।তার দেয়া তথ্যমতে দাউদকান্দি মডেল থানার এসঅই সুদর্শন ও এএসআই ছোটনকে সাথে নিয়ে মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে তপু কর্মকারকে আটক করা হয় এবং লুন্ঠিত ৮৮ভরি গলানো স্বর্ণ উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল বলেন, সত্য নারায়ন জুয়েলার্সের মালিক ও আটক রাজিব কর্মকার আপন মামাত-ফুফাত ভাই রাজিব। রাজিব আগে ওই দোকানে কাজ করতো। অনিয়মের অভিযোগে তাকে দোকান থেকে চাকরীচ্যুত করা হয়েছিল।এতে ক্ষিপ্ত হয়ে রাজিব কর্মকার তপু কর্মকারকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। তাদের সাথে অভি কর্মকার নামে আরো একজন ছিল।এঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

দাউদকান্দিতে স্বর্ণ উদ্ধার,আটক-২

আপডেট সময় : 06:21:29 pm, Thursday, 26 May 2022