মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ কবির হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার টেপিরবাড়ি এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কবির হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের আসকর আলীর পুত্র।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কবির হোসেন ভাড়া বাড়ির আশপাশের এলাকায় ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে লুকানো অবস্থায় ৫৯৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, কবিরের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা হয়েছে। এর আগেও তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮