জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী রাণীগঞ্জ বাজার সেক্রেটারি পদে নতুন ২ জনের দাবি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ২ জুন বৃহস্পতিবার নব-নির্বাচিত রাণীগঞ্জ বাজার সেক্রেটারি দাবি করেন আবুল কাশেম ও আকমল হোসেন নামের দুই ব্যবসায়ী। এ ঘটনায় দ্বিধাদ্বন্ধে পড়ে যান মানুষ।
এ বিষয়ে নতুন সেক্রেটারি দাবিদার আবুল কাশেম বলেন, বাজারের অধিকাংশ ব্যবসায়ীর মতামতের ভিত্তিতে আমাকে সেক্রেটারি পদে নব-নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আরেক নতুন সেক্রেটারি দাবিদার আকমল হোসেন বলেন, আমাকেও ব্যবসায়ীরা সেক্রেটারি হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন। যদিও রাণীগঞ্জ বাজার সেক্রেটারি আজমল হোসেন মিঠু বলেন, আমি বারবার নির্বাচন দাবি করে আসছি। এরপরও একটি মহল নির্বাচন ছাড়াই গায়ের জোরে আবুল কাশেমকে সেক্রেটারি ঘোষণা করেছেন। যে কারণে আরেক পক্ষের ব্যবসায়ীরা আকমল হোসেনকে সেক্রেটারি ঘোষণা করেন। তবে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম জানান, আলোচনাসভার মাধ্যমে অধিকাংশ ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আবুল কাশেমকে সেক্রেটারি পদে ঘোষণা করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম জানান, বাজার ব্যবস্থাপনা কমিটির নীতিমালার আলোকে অধিকাংশ ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। রাণীগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক পদে এক পক্ষের প্রায় ২০০ জন ব্যবসায়ী স্বাক্ষরিত একটি কাগজ আমার কাছে জমা দেয়া হয়েছে। তবে আরেকটি পক্ষ দাবি করছেন এসব স্বাক্ষর নাকি আগের নেয়া। এ নিয়ে বিতর্ক আছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮