জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রæপের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন রোববার গ্রæপের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাস মালিক গ্রæপের চেয়ারম্যান শাহ নিজামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল কর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গ্রæপের সহ-সভাপতি আজাদ মিয়া, মিজানুর রহমান, সদস্য রাজু মিয়া, বিপ্লব পাল, শাওন দেব বিদ্যুৎ ও আকমল হোসেন। এতে অন্যান্য মালিকদের মধ্যে বক্তব্য রাখেন, আকিকুর রহমান, ওয়াফির মিয়া, আরশ আলী, মইনুর রশীদ মুন্না, ফয়জুর রহমান চুনু, রেজন মিয়া, লিটন মিয়া, মাহতাব মিয়া, হাফিজুল মিয়া, তাজ উদ্দিন, পিযুষ দেব, সুজিত দেব, বিশ্ব পাল, শংকর দাস, বাবুল দাস, সাজ্জাদ খান, আবুল হোসেন, খসরু মিয়া, মইন উদ্দিন প্রমূখ। এতে ৩ বছর পর এক সাথে প্রায় সকল মালিকদের উপস্থিতিতে সভাটি রীমিতমতো মিলনমেলায় পরিণত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮