এম আবু হেনা সাগর,ঈদগাঁও ।।
সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে জনশুমারী ও গৃহগণনা কার্যক্রমের প্রথম দিন অতিবাহিত করলো গণনা কারীরা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করছে। ১৫ই জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা গননাকারীগন জনশুমারী ও গৃহগননা করেন।
জানা যায়, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জন শুমারী কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি ওয়েব ভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনা এলাকার কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়।
কক্সবাজার সদর ও ঈদগাঁওতে জনশুমারী-গৃহ গননাকাজে নিয়োজিত গনণাকারী রয়েছেন- ১১শত ৯১জন, ২শত ১৩ জন সুপার ভাইজার নিয়োজিত ছিল মাঠে। রিমঝিম বৃষ্টিকে উপেক্ষা করে গননাকারীরা ব্যস্তসময় পার করেন প্রথম দিন।
কজন গননাকারীরা জানান, নির্ধারিত পয়েন্টেই
বাড়ী বাড়ী গিয়ে ট্যাবে ৩৫ প্রশ্নের উত্তর নির্ভুল করে নেন তারা। এতে তথ্য দিতে পেরে বাড়ীর নরনারীরা মহাখুশি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮