জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আগামী জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা বেগম ও তার স্বামী ডাঃ আজিজুর রহমানের নিজ উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
৭ জুলাই বৃহস্পতিবার স্থানীয় বন্যা দুর্গত প্রায় ৭০টি পরিবারে রান্না করা খাবার বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা বেগম।
এর আগে করেছেন ত্রাণ বিতরণ। বন্যার কারণে নির্বাচন স্থগিত করা হলেও বন্যার শুরু থেকে দুর্গত মানুষের পাশে গিয়ে সাধ্যমতো সহায়তার চেষ্টা করে যাচ্ছেন সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা বেগম ও তার স্বামী ডাঃ আজিজুর রহমান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮