তিতাস (কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির উদ্যােগে গতকাল বৃহস্পতিবার দুপুরে কড়িকান্দি বাজারস্থ জাতীয় পাটির কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়।জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম- মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটির আহবায়ক ও কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আমির হোসেন ভূইয়া'র সভাপতিত্বে ও জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটির সদস্য সচিব সৈয়দ মো. ইফতেকার আহমেদ হাসানের পরিচালনায়
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোট মো.ইউসুফ আজগর।
এছাড়া আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক মফিজ উদ্দিন মাষ্টার,তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মোশাররফ হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সী,হোমনা উপজেলা
জাতীয় পার্টির আহবায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম,কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক পার্টির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন,
সদস্য ডাঃ মোঃ এরশাদ সরকার, মজিদপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো. ইমাম হোসেন ইমন, বলরামপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মো. শেখ ফরিদ উদ্দিন স্বাধীন পাঠান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি গিয়াস উদ্দিন সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ সরকার,তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনির মুন্সি,কড়িকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শাহজালাল রিপন,সাতানী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আবদুল মজিদ,জগতপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি শাহ আলম আজাদ,ভিটিকান্দি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রফিকুল ইসলাম,নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো.হুমায়ূন কবির,জিয়ারকান্দি ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আব্দুল খালেক মোল্লা,দুলালপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি এনামুল হক ও ঘাড়মোড়া ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আবু কালাম,তিতাস উপজেলা জাতীয় মহিলা পাটির সভাপতি মোসামৎ শেফালী বেগম,
উপজেলা জাতীয় যুব সংহতির নেতা মো.হানিফ মিয়া,হোমনা উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ডা.আল আমিন সিকদার শাওন,তিতাস উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম-আহবায়ক মো.রকিবুল হাসান আবু সাঈদ,মজিদপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মো. ইকবাল হোসেনসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনে খতম,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন সাবেক সাংসদ আলহাজ্ব মো. আমির হোসেন ভূইয়া'র ভাতিজা হাফেজ আবু তাহের ভূইয়া।এরপর এলাকার দুঃস্থ ও অসহায়দের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮