জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরবাড়া গ্রামের প্রবীণ বাউল শিল্পী মকদ্দুস আলম উদাসী আর নেই।
১৪ জুলাই বৃহস্পতিবার ভোরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামে এক আত্মীয় এর বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে প্রবীণ এ বাউলের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রাম এলাকায় সপরিবারে সববাস করে আসছিলেন।
জীবদ্দশায় এ প্রখ্যাত বাউল সর্বদা অভাব-অনটনের সাথে লড়াই করলেও থেমে থাকেননি। রচনা করেছেন অসংখ্য গান। বাউল ভক্তদের কাছে তিনি ছিলেন সর্বাধিক প্রিয় ও শ্রদ্ধাভাজন এ সঙ্গীত সাধক।
বাউল মকদ্দস আলম উদাসীর মৃত্যুতে দেশ ও বিদেশে থাকা বাউল ভক্তদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮