জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের স্কুলের খাল থেকে অনুমান ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহমদ জানান, ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে খালের পানিতে ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করলেও হতভাগ্য ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পরিচয় পেতে পুলিশ নানা ভাবে চেষ্টা করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮