আলী হোসেন রুবেল ভোলা।।
জেলা পুলিশ এর আয়োজনে ভোলায় বিট পুলিশ অফিসার ১ম ব্যাচ এর ১ দিন ব্যাপি ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ট বিষয়ে তার যোগ্যতার উন্নতি সাধন করা। তিনি আরো বলেন, এ প্রশিক্ষণ পুলিশ অফিসারদের আরো দক্ষ ও স্মার্ট করে তুলবে। এক দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সে বিট পুলিশিং কার্যক্রমের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশি সেবা দেশ ও সমাজের জন্য আরও কার্যকর করে তুলবে।
দিন ব্যাপী সাব-ইন্সপেক্টর (নিঃ) পদমর্যাদার পুলিশ অফিসার ১ম ব্যাচ এর দক্ষতা উন্নয়ন কোর্সের সেশন পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার। এ সময় আর আই, পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস, ভোলা সহ প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮