আলী হোসেন রুবেল ভোলা।।
ভোলায় পরানগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদ ,মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ এবং যৌতুক প্রতিরোধে সভা ও সিসি ক্যামেরা উদ্বোধন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ জুলাই (সোমবার) বেলা ৬ ঘটিকার সময় ভোলার পরানগঞ্জ বাজারে ভোলা সদর মডেল থানার আয়োজনে মোঃ এনায়েত হোসেন অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম,পুলিশ সুপার ভোলা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ সরদার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ভোলা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম নকিব চেয়ারম্যান, ৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদ ভোলা।
রেজাউল করিম রাজিব পুলিশ সদস্য ভোলা এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পরানগঞ্জ দাখিল মাদ্রাসা সুপার মীর মোঃ বেলায়েত হোসেন, এরপর উক্ত বিষয়ের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা,বিশেষ অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম নকিব বলেন,আমার ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষা করতে এবং বাজারের নিরাপত্তা রক্ষায় আমার যা-যা করা দরকার আমি তাই করবো ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন বলেন, ভোলার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সব সময় তৎপর এবং সচেষ্ট আছি ভবিষ্যতেও থাকবো।
পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম যিনি ইতোমধ্যে ভোলা জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় বেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে ভোলার মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন তার বক্তব্য তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু তবে ভালো মানুষের খারাপ মানুষের নয়। এরপর তিনি বলেন ভোলা আইন শৃঙ্খলা রক্ষায় আমার প্রশাসনের যতেটা হার্ড লাইনে যেতে হয় আমরা ততটাই করবো ইনশাআল্লাহ। তার যুগোপযোগী বক্তব্যের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮