জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক আমাদেরকন্ঠ প্রতিনিধি সাংবাদিক ডা.নয়ন রায় আর নেই। ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকায় ভাড়াটে বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার দশাল গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুরে এ ভাড়াটে বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন হোমিও চিকিৎসক ছিলেন ও থানায় মানুষের মামলা-মোকদ্দমা লিখে দিতেন। এছাড়া তিনি ছিলেন কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা। মূলত-ব্যাংকে চাকুরির সুবাদে তিনি জগন্নাথপুর এসেছিলেন। হঠাৎ চাকুরি চলে যাওয়ায় তিনি তাঁর পরিবার নিয়ে অনেক কষ্টে জীবন-যাপন করেন। যদিও চাকুরি ফিরে পাওয়ার আশায় উচ্চ আদালতে মামলা চলমান। এমতাবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য পূণ্যপ্রার্থী রেখে গেছেন। দুপুরে তাঁর মৃতদেহ নিয়ে তাদের গ্রামের বাড়িতে গেছেন পরিবারের সদস্যরা। সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে।
এদিকে-সবার প্রিয়জন সাংবাদিক নয়ন রায়ের অকাল মৃত্যুতে জগন্নাথপুর সাংবাদিক মহলে শোকের ছায়া বিরাজ করছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সাংবাদিক নয়ন রায়ের স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেছেন শোকার্ত প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিক মহল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮