জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে হতদরিদ্র বন্যা কবলিত পরিবারের মাঝে ঘরবাড়ি মেরামতের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৩০ জুলাই শনিবার হবিবপুর দক্ষিণপাড়া শাহী ঈদগাহ প্রাঙ্গনে নগদ অর্থ বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গ্রামের প্রবীণ মুরব্বি শালিসি ব্যক্তি আবদুল আজিজ এর সভাপতিত্বে ও সমাজকর্মী আবুল খয়ের এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, অর্থ বিতরণের উদ্যোক্তাদের মধ্যে প্রবাসী সাজ্জাদুর রহমান, সেলিম আহমদ ও অর্থ বিতরণের সমন্বয়ক ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কামাল হোসেন।
বক্তব্য রাখেন, ক্বারী জিল্লুর রহমান আমিন, শফিকুর রহমান, জিল্লুর রহমান ছানা প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাউছার হোসেন। এ সময় ফিরোজ আলী মেম্বার, জামাল হোসেন, আংগুর আলী, জাহের মিয়া, শিক্ষক নুরুল হক, দিলশাদ মিয়া, আবদুল মুকিত সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮