বরিশাল ব্যুরো।।
বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বরিশাল বিএনপির বর্ষীয়ান নেতা, আহসান হাবিব কামাল আর নেই।
শনিবার রাত ১১:০০ টার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। সিটি নির্বাচনে পরাজিত হবার পর দুনীতির অভিযোগে তাকে কারাগারে যেতে হয়। কারাগারেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন। প্রায় সাত মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
এদিকে আহসান হাবিব কামালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান সরোয়ার, সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮