আলী হোসেন রুবেল স্টাফ রিপোর্টার ভোলা।।
পরিবেশ,ভোলা ভোলায় গত রবিবার বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ২টি মামলা করেছে পুলিশ। মামলায়৭৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি ২টি এজাহার দায়ের করা হয়েছে। গত রবিবার রাতে ভোলা সদর থানায় এ দুটি মামলা দায়ের হয়েছে। ভোলা সদর থানার এসাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে পুলিশের উপর হামলার এবং স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যার ঘটনায় এ মামলা দায়ের করেন। রবিবার থেকে এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছেন ভোলা থানা পুলিশ।
ভোলার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সংবাদিকদের জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, গত রবিবার স্বেচ্ছাসেবক দলের কর্মী আ. রহিম হত্যার ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোলা থানা মামলা না নিলে তারা কোর্টে মামলা করবেন বলেও জানান জেলা বিএনপির সভাপতি। এদিকে সোমবার ভোলার শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও মার্কেট সমুহে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি অফিসের সামনেও পুলিশ অবস্থান নিলেও দুপুরের পর থেকে সকল পুলিশ প্রত্যাহার করা হয়েছে। অফিস আদালত খোলা থাকলেও শহরে মানুষের উপস্থিতি কম। অপরদিকে ভোলার বিএনপি কর্মী নিহতের ঘটনায় আগামীকালের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে আতংক বিরাজ করছে। অপরদিকে ভোলা গোরস্থানে আঃ রহিমের জানাযা শেষে দিঘলদীর কোড়ালীয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এছাড়া গ্রেফতার আতংকে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াছে বিএনপির নেতা কমীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮