প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২২, ৮:০২ পি.এম
বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে
![]()
ভোলায় তোফায়েল আহমেদ
স্টাফ রিপোর্টার ভোলা।।
বর্তমানে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে এবং দেশের সুন্দর ও সুশৃংখল পরিবেশ নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপিকে কোনমতেই শান্ত পরিবেশ অশান্ত করতে দেয়া হবেনা। দেশের জনগণই যেকোন ভাবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। ভোলায় সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী বর্তমান বাংলাদেশ আওয়মীলীগের উপদেষ্টা মন্ডিলর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
এছাড়াও তিনি আরো বলেন, বর্তমানে বিএনপি দেশে আগুন সন্ত্রাস করে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। কিন্তু তারা জানেনা শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনগন বিএনপির এই নৈরাজ্যের কোন ভাবেই মেনে নিবেনা। যেকোন মূল্য তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁতভাঙা জবাব দিবে।
তিনি গতকাল ০৯-০৮-২২ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ঘটিকায় ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি এসব কথা বলেন।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুছ সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২