জান্নাতীন নাঈম জীবন/পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মদিন পালন করা হয়।
গত ৮ই আগস্ট, সকাল ১০টায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু,হল প্রভোস্ট, সহকারী হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ এমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮