স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী বাদি হয়ে ভোলা থানার এসই আনিসউদ্দিনকে প্রধান আসামি করে ওসি তদন্ত আরমানসহ ৪৬ জন পুলিশের বিরুদ্ধে আজ ভোলার সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেছেন।
বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত বিষয়টি নিশ্চিত করে জানান মামলা নাম্বর এমপি ৪১৫/২২। এই মামলায় অজ্ঞাত আরো ২৫থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
আইনজীবী আরও জানান, আদালত আগামী ৮ সেপ্টেম্বর এর মধ্যে সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদি আদালতে জমা দেয়ার জন্য ভোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮