স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে গতকাল ১৫-০৮-২২তারিখ রোজ সোমবার বিকাল ৫ ঘটিকার সময় ভোলা (১) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসনের সহযোগীতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং পানি বন্দী অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল, আদা লিটার তৈল ১ কেজি ডাল, ও পানি বিশুদ্ধ করণের ট্যাবলেট বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলা সদর উপজেলার নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব,সাবেক জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব। রাজাপুরের অসহায় পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে তোফায়েল আহমেদ এই ত্রাণের ব্যবস্থা করেন। অসহায় ভুক্তভোগীরা এ ত্রাণ পেয়ে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি মনে বাড়ি ফেরেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮