
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে করম আলী (৪৪) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
জানাগেছে, গত ১৫ আগস্ট সোমবার সন্ধ্যায় পৌর এলাকার লুদরপুর গ্রাম এলাকায় জগন্নাথপুর-সিলেট সড়কে প্রায় অচেতন অবস্থায় করম আলীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারী জনতা।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে ১৬ আগস্ট মঙ্গলবার ডাঃ মোহাম্মদ আলী রুবেল জানান, মৃত ব্যক্তির মুখে বিষের আলামত পাওয়া গেছে।

















