স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলায় বিআইডব্লিউটি এর অফিসে গতকাল বেলা আড়াইটার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে এক দোয়া মুনাজাতের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়নের পরপর চার বারের নির্বাচিত অত্যন্ত সফল এবং জনপ্রিয় চেয়ারম্যান, সাবেক ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম
নকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার বিআইডব্লিউটিএর কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এছাড়াও ছিলেন নৌ-অভ্যন্তরীণ শ্রমিকরা।
প্রধান অতিথি বক্তব্য জহুরুল ইসলাম নকিব বলেন,বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বের বুকে বাংলাদেশ নামক দেশের জন্ম হতোনা।
এরপর তিনি বঙ্গবন্ধুর দেশের প্রতি ভালোবাসা,ত্যাগ ও তার বিশাল রাজনৈতিক জীবন তুলে ধরে গঠন মূলক আলোচনার শেষ করে উপস্থিত সকলের মাঝে দুপুরে ভোজ তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮