পটুয়াখালী।।
পটুয়াখালীর বিভিন্ন হাট বাজারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকেও চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মাহমুদের নেতৃত্ব পরিচালিত অভিযানে শহরের পুরান বাজার, সবুজবাগ ও কাঠপট্টি এলাকায় বাজার তদারকি এবং ডিম ও মুরগির দাম নিয়ে কারসাজির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২১ আগস্ট) দুপুরে পটুয়াখালী শহর এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনের অপরাধে এই ৪ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে বাজার কমিটির সদস্যরা ও সদর থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮