জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সীমা বেগম (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া গ্রামের ফয়জুল হকের স্ত্রী ও আশিক আলীর মেয়ে। মৃত্যু হওয়া ওই গৃহবধূর একটি ১১ মাস বয়সের কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২২ আগস্ট সোমবার দিন দুপুরে নিজ ঘরের বাঁশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ সীমা বেগম আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় গৃহবধূর স্বজনেরা জানান, বেশ কিছু দিন ধরে স্বামীর সংসারে কলহ-বিবাদ ছিল। তাদের মেয়ের এমন মৃত্যু নিয়ে তারা সন্দেহ পোষণ করেন।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম জানান, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত কোন পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮